মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 25 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 September 2026
অন্যান্য

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই যুবকের নাম হাসান শেখ। তিনি কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। এরআগে বুধবার সকালে কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ আলী শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় গুলি ও হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১জন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসান শেখ মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।,#