সংস্করণ
24 September 2026
24 September 2026
অন্যান্য
শার্শার নাশকতা মামলার আসামি যুবলীগ কর্মী ইমরান আটক

যশোরের শার্শা থানার নাশকতা মামলার আসামী ঝিকরগাছার বাদে নাভারনের যুবলীগ কর্মী ইমরান হোসেনকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে।
তিনি শার্শা থানার এফআইআর নং-২৩ ( তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908) এর এজাহার নামীয় ৬১ নং আসামী। তাকে বুধবার রাত সাড়ে ১১ টার সময় নিজ বাড়ী হতে আটক করেছ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটকদের বৃহস্পতিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
