মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 25 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 September 2026
অন্যান্য

ভিমরুলের কামড়ে নানী ও নাতনির মৃত্যু

ভিমরুলের কামড়ে আপন নানি ও তাঁর নাতনির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নানী সুমারি খাতুন (৭০) তাঁর আড়াই বছর বয়সি নাতনী আদিবা কে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হন।

ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু পাশ্ববর্তী গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলাম এর মেয়ে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন। এদিকে নানী সুমারি খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল হক। একই সঙ্গে নানী নাতনীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  স্বজনদের কান্নায় গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ভিমরুলের কামড়ে নানী ও নাতীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।