মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 25 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 September 2026
অন্যান্য

কিশোরগঞ্জে হাজারো শিক্ষার্থীর কন্ঠে মাদকবিরোধী শপথ

মাদকবিরোধী শপথ নিল হাজারো শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী এ শপথ নেয়।

মাদকবিরোধী শপথে শিক্ষার্থীরা মাদক গ্রহণ করবে না, কাউকে করতে দিবে না ও মাদক কারাবরির তথ্য দিবে এ ওয়াদা করেন। এসময় হাজারো শিক্ষার্থীর কন্ঠে মাদকবিরোধী ধ্বনিতে প্রকম্পিত হয় গোটা বিদ্যালয় প্রাঙ্গণ।

নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী শপথ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর প্রসিকিউটর অর্পন কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। পরে কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।