মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 25 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 September 2026
অন্যান্য

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা উপজেলা,পৌর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেম্পু্ স্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পাংশা উপজেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ।

এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো: লিয়াকত আলী বাবু উপস্থিত ছিলেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার প্রমুখ।

এ সময় উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তরুণ দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন এদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবেনা আসলে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে নিরীহ যারা রয়েছে তাদেরকে পুলিশে হয়রানি না করার কথাও বলেন বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।