মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 25 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 September 2026
অন্যান্য

শেরপুরের নতুন ডিবি ওসি জাহাঙ্গীর আলম অপরাধ দমনে সহযোগিতা চাইলেন

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জাহাঙ্গীর আলম যোগদান করেছেন। সম্প্রতি তিনি ডিবির নতুন ওসি হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করতে সর্বস্তরের জনগণকে আহবান জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর ডিবির ওই কর্মকর্তা জেলায় কর্মরত ডিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং গোয়েন্দা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ডিবির ওসি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অপরাধ সংক্রান্ত তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।