মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 26 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 September 2026
অন্যান্য

নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং ডাকাতি মামলার সাবেক আসামি আব্দুস ছমেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কুর্শি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস ছমেদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারামারির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০০৫ সালে ডাকাতির ঘটনায় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছিল। সম্প্রতি তিনি এলাকায় পুনরায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

গত ১৬ সেপ্টেম্বর সকালে কুর্শি গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. লিয়াকত আলী (৫০), তার ভাই মো. শওকত আলী (৪৫) এবং লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগমের (৪০) ওপর আব্দুস ছমেদ ও আবুল কালাম গংরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস ছমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।