মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 28 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 September 2026
অন্যান্য

ঈশ্বরগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, প্রধান শিক্ষক অবরুদ্ধ

ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে শ্লীলতাহানির মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবীতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষাথীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক খালেকুজ্জামান সুজন দত্তগ্রাম বাজারে একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। সেখানে দশম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক সুজন কর্তৃক শ্লীলতাহানির গুজব ছড়িয়ে পড়ে। প্রথম অবস্থায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শিক্ষকের বিচার দাবী করলেও পরবর্তীতে তারা জানতে পারে ভূক্তভোগী ছাত্রী বা তার পরিবার এই শ্লীলতাহানির অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। ছাত্রীর পরিবারের কোন অভিযোগ না থাকা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া নিজেই বাদী হয়ে ঈশ^রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত শুক্রবার রাতে পুলিশ শিক্ষক সুজনকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠায়। শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা এই মামলাটিকে মিথ্যাও ষড়যন্ত্রমূলক দাবী করে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকেসহ সহকারী শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

রবিবার দুপুর একটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।