মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 28 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 September 2026
অন্যান্য

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি বন্ধে বাধা দিচ্ছে ভারতীয় অনুচরেরা: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দুর্নীতি বন্ধ করায় বাধাগ্রস্ত করতে চায় ভারতীয় অনুচরেরা–এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, এখন আমাদের কয়লা নেই। কোটি কোটি টাকা লুটপাটের জন্য তারা দরবেশদের দিয়ে কুইক রেন্টাল করেছিল। সেই কুইক রেন্টাল কোথায় আজ? বিদ্যুৎ উৎপাদন না করেও লাখ লাখ ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। এগুলো ছিল দুর্নীতি। আজকে এসব যখন বন্ধ করা হয়েছে, তখন বাধা সৃষ্টি করতে চায় ভারতীয় অনুচরেরা।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিতাড়িত ও পলাতক সেই সন্ত্রাসী ফ্যাসিস্ট গোষ্ঠী আমাদের বাধাগ্রস্ত করতে চায়। তাদের রাজনীতি করা সংবিধান অনুযায়ী নিষিদ্ধ। তারা কোথাও কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাতে চাইলে তাদের মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।

মতবিনিময় সভা শেষে জেলা শহরে মন্ত্রীর নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দরা। এ সময় মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।