28 September 2026
চট্টগ্রামে কোজি কিচেন রুফটপ রেস্টুরেন্ট উদ্বোধন

চট্টগ্রাম নগরীতে উদ্বোধন হয়েছে কোজি কিচেন রুফটপ রেস্টুরেন্ট ৷ গতকাল (রবিবার) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি৷
নগরীর ব্যস্ততম শপিং হাব হিসেবে পরিচিত দেশের অন্যতম বৃহত রকমানি পণ্যের বিপনি কেন্দ্র তামাকুমন্ডি লেইনের এবি সিদ্দিক শপিং কমপ্লেক্স'র রুফ টপে নান্দনিক ও ব্যতিক্রমি সাজের এই রেস্তুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যস্থাপনা পরিচালক আলহাজ্ব আবদুল খালেক৷ আলমগীর শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনছুর৷ তামাকুমন্ডি লেইন বনিক সমিতি, চট্টগ্রামে মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি, তামাকুমন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি, এবি সিদ্দিক শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ৷
অনুষ্ঠানে বক্তারা রেস্তুরেন্টে খাবারের মান বজায় রেখে ভোক্তা সাধারণকে সর্বোচ্চ সেবা দান করতে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান৷
প্রতিষ্ঠানের কর্ণধারেরা জানান, স্বাস্থ্যসম্মত খাবার, মনোরম প্রাকৃতিক পরিবেশ নিয়ে যাত্রা শুরু করা কোজি কিচেন রুফটপ রেস্টুরেন্টটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে রকমারি খাবারের আয়োজন৷ চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত থাকছে বিশেষ ডিসকাউন্ট কুপন ও বছর শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে মূল্যবান পুরষ্কার জেতার সুযোগ৷
