মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 01 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 September 2026
অন্যান্য

শেষ স্বাক্ষর করে কর্মদিবস সম্পন্ন করলেন প্রধান শিক্ষক আব্দুল মজিদ 

ফুলবাড়িয়া পৌর সদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ে চাকরি জীবনের শেষ কর্মদিবস সম্পন্ন করেছেন প্রধান শিক্ষক আব্দুল মজিদ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তার কার্যালয়ে এ উপলক্ষে আনুষ্ঠানিক হাজিরা খাতায় শেষ স্বাক্ষর করেন তিনি।

জানাগেছে, এ অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর জন্য তিনি তার মেধাকে কাজে লাগিয়েছেন এবং শিক্ষার্থীদের পিতৃস্নেহে গড়ে তুলেছেন। শেষ কর্মদিবসের বক্তব্যে আব্দুল মজিদ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিনের ভূমিকাসহ সে সময়ে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতিচারণ করে বলেন, সকলের প্রচেষ্টায় বিদ্যালয়টি বর্তমান অবস্থায় পৌঁছেছে। এসময় তিনি তার সহকর্মী শিক্ষকমণ্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক শামীম এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ডা. আব্দুর রাজ্জাক, বাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খান , অন্বেষণ হাই স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন খান , সাবেক সদস্য হুমায়ুন কবীর, স্টাফ সেক্রেটারী জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম খান, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।