মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 01 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 September 2026
অন্যান্য

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকবরশাহ থানাধীন একে খান মোড় এলাকার সিটি প্যালেস নামে আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১১ দিন আগে ওই নারী তাঁর স্বামী মনসুর হেলালের (৪৭) সঙ্গে হোটেলটিতে ওঠেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী গ্রামের মো. আইয়ুব আলীর মেয়ে।

ঘটনাস্থলে যাওয়া আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, আমরা খবর ওই আবাসিক হোটেলের একটি কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরে দরজাটি ভেঙে ফেলা হয়। এ সময় রুমের ভেতরে ওই নারীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

থানার এসআই মোস্তাফিজুর বিডি২৪লাইভ কে জানান, "প্রাথমিক তদন্তে ঐ নারীর গলায় ফাঁসের দাগ দেখা গেছে, এটা ছাড়া তেমন কোন অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন, বাকিটা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।"

এই ঘটনায় ওই নারীর স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানান তিনি।

থানা পুলিশ জানায়, নিহত নারীর স্বামী মনসুর হেলাল চট্টগ্রাম বন্দরের পরিবহন ব্রোকারি ব্যবসার সঙ্গে জড়িত। এই দম্পতি ইতিপূর্বে নগরীর কালিরহাট এলাকায় বাসা ভাড়া করে থাকত। সেই বাসা ছেড়ে সম্প্রতি এই হোটেলে অবস্থান করছিলেন৷ আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁর স্বামী ব্যবসায়িক কাজে হোটেল থেকে বেরিয়ে যান। এ সময় হোটেলে তাঁর স্ত্রী ছিল।

পুলিশ জানান, নিহতের স্বামীর ভাষ্যমতে তাঁর স্ত্রীর সঙ্গে দুপুরেও ফোনে কথা হয়েছিল। তাঁরা দুপুরে একসঙ্গে খাবার খাবেন বলে কথা ছিল। বেলা ১টা নাগাদ তাঁর স্বামী পরে খাবার নিয়ে হোটেলটিতে আসেন। এ সময় দরজা নক করলে ভেতর থেকে অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে ডাকেন। পরে হোটেল কর্তৃপক্ষ নানান ভাবে চেষ্টা করে ভেতর থেকে কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন৷