মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 02 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 October 2026
অন্যান্য

ভারতে সমুদ্রে গোসল করতে নেমে ৮ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেয়াগর সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সাগরের প্রবল স্রোতে ভেসে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের সবাই ১৬ বছর বয়সী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুনের আলান্দি এলাকার একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স একাডেমি’র ৪৮ সদস্যের একটি দল পিকনিকে দিভেয়াগর সৈকতে যায়। দলটিতে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ছয়জন শিক্ষক ছিলেন।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দলের আট শিক্ষার্থী সমুদ্রে নামেন। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পেরে তারা স্রোতের টানে ভেসে যান।

ঘটনার পর স্থানীয় ওয়াটার স্পোর্টস ব্যবসায়ী ভাউ মারুতি সালুনখে ও তার দলের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা সমুদ্রে নেমে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিহতরা হলেন- তানময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়ানখেড়ে, সোহম তুকারাম ভান্ডভালকর এবং কৌশ্তুভ সন্দীপ দাউন্ড।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিহতদের মরদেহ আলান্দিতে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন সমন্বয় করছে।