মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 02 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 October 2026
অন্যান্য

আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব

আন্তর্জাতিক কফি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার ICCB হল ১-এ এক বর্ণাঢ্য যুব উৎসবের আয়োজন করে NESCAFÉ বাংলাদেশ। একই আয়োজনে NESCAFÉ 3in1 Limited Edition-এর ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়।

উৎসবে লাইভ পারফর্ম করেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান ও ব্যান্ড লেভেল ফাইভ। আগত অতিথিরা উপভোগ করেন কফি টেস্টিং, PS5 গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ, পোলারয়েড বুথসহ নানা আকর্ষণীয় আয়োজন।

উৎসবে আরও অংশ নেন রাবা খান, রাকিন আবসার ও মাহিম মেকস। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন নীল হুরেরজাহান।