মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 03 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 October 2026
অন্যান্য

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে বুড়িমারীগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(২ অক্টোবর) বিকেলে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৌলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে এলে চালক বারবার হর্ন বাজান। তবে ওই নারী রেললাইন থেকে সরে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ও লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর জ্যোতিষ চন্দ্র বর্মন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।