মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 04 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 October 2026
অন্যান্য

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবকলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো, সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মৃত সোলেমান শেখের ছেলে মো: বাতেন শেখ (৪০), একই মহল্লার মো: আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), জানপুরের মৃত জমশের আলী শেখের ছেলে মো: মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের মো: আশরাফুল আলমের ছেলে মো: ইমরান শেখ (২৫), একই গ্রামের মৃত আ: কাদের শেখের ছেলে মো: আতিকুর রহমান (৪৬) ও একই ইউনিয়নের মৃত শরিফুল ইসলামের ছেলে মো: আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবকলীগের মিছিল বের করেছিল তারা। বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করা হয়। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রত্যেককে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।