মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 04 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 October 2026
অন্যান্য

৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুরের মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কাপড়ে ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট ৯টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার শতাধিক শ্রমিককে নিরাপদে ভবন থেকে নামিয়ে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।