মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 04 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 October 2026
অন্যান্য

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাবটিতে এ অভিযান শুরু হয়। ক্লাবটি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের বলে জানা গেছে।

ফুয়াং ক্লাবের বিরুদ্ধে অতীতে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ উঠেছিল। ২০১৯ সালেও এসব অভিযোগের ভিত্তিতে ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে শনিবারের অভিযানের কারণ বা সেখানে কী ধরনের অনিয়মের সন্ধান পাওয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালানো হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) ওই অভিযান পরিচালনা করে।

অভিযানে অনুমোদনহীন গুদামে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে শেখ নূর ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়। এর মধ্যে দুটি গুদাম বৈধ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়।