মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 October 2026
অন্যান্য

গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে ইয়াবাসহ মো. হাবিব (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গার্লস স্কুল রোডের কচিকাঁচা এলাকায় সোহেলের চায়ের দোকানের পেছন থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম, ঝুটন সরকার ও কনস্টেবল ফররুক আহমেদ অভিযান চালিয়ে হাবিবকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে তিনটি গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হাবিব উপজেলার পূর্ব দাপুনিয়া (খেলার মাঠ) গ্রামের মো. রফিকের ছেলে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এবিএম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাবিবকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।