মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 October 2026
অন্যান্য

নেত্রকোনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সমাপনী অনুষ্টান

নেত্রকোনায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান রোজ সোমবার (৫অক্টোবর) নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়েছে।

সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্টানে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা র্নিবাহী অফিসার মনিজা খাতুন, পিআইবির প্রশিক্ষক জুলহাসউদ্দিন নিপুন ,প্রেসক্লাবের সহ- সভাপতি জাহিদ হাসান, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরি, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক দিলওয়ার খান, পল্লব চক্রবর্তী আব্দুল্লাহ, হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন । ৩ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ ৫ অক্টোবর শেষ হয়েছে।

প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ । আমি সাংবাদিকদেরকে তৃতীয় চক্ষু হিসেবে বিবেচনা করি, তাদের মাধ্যমে আমার অজানা বিষয়গুলো জানি এবং ঐ সমস্ত বিষয়গুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করি। আমি আশা করি আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে নেত্রকোনার সাংবাদিকরা নতুন ডিভাইসের ব্যবহারের ব্যাপারে জ্ঞান অর্জন করেছে যা তাদের ভবিষ্যতের কাজে লাগবে।