মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

বছর ঘুরে আবারও এলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রশাসনও গ্রহণ করেছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা।

মঙ্গলবার (৬ অক্টোবর) ১১টায় জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও সভায় জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বিঘ্নে পূজা উদযাপন এবং সকলের সমন্বিত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।