মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জয়পুরহাটে জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অ্যানিমেল হেলথ অফিসার অ্যাসোসিয়েশনের (আহজ) উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সবুজনগর সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিরউদ্দীন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. রুস্তম আলী, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আব্দুল হাকিম এবং আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মামুনুর রশীদ।

এছাড়া আয়োজক সংগঠন 'আহজ'-এর সভাপতি এ এস এম মাজহারুল হক (সেনজু), সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (রকি), জয়পুরহাট সদর থানা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক দিলদার হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিসমূহ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষায় নিজ নিজ বসতবাড়ি, অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।