মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে জুবায়েদ ইসলাম নিঝুম, সদস্য সচিব হিসেবে মানিক আহমেদ হিমু ও মুখ্য সংগঠক হিসেবে ইমন মিয়া দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক ইয়াছির আরাফাত নিলয়। ৫ অক্টোবর রাতে কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী ৩ মাসের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাজ্জাদ হোসেন শাওন, যুগ্ম আহ্বায়ক হিসেবে যথাক্রমে মিম আক্তার, সোহান হোসেন, জাহিদ হাসান, নিলয় আহমেদ নাজমুল, আল আমিন হোসেন, শামীম পারভেজ খান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে প্রিন্স সোহান, যুগ্ম সদস্য সচিব হিসেবে প্রিন্স সোহান, জাহিদ হোসেন জিতু, রাফি সিকদার, মো. আলামিন, নূর মুহাম্মদ, সংগঠক হিসেবে যথাক্রমে সামিউল আহমেদ, হৃদয় খান, রাফসান হোসেন শিপলু, ইউসুফ আব্দুল্লাহ, রাসেল মাহমুদ এবং সদস্য হিসেবে যথাক্রমে জুবায়ের আল- মুহিত সিকদার, লিখন আকন্দ, মোবারক খান, সিয়াম, নাহিদ খান, তাসবির আহমেদ, জাহিদ খান, ইয়াসিন আরাফাত, আবিদ, মনির হাসান, মুবিন সিকদার ও নিশাত এর নাম রয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক জুবায়েদ ইসলাম নিঝুম বলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নের ছাত্রসমাজকে ছাত্রশক্তির সাথে যুক্ত করার চেষ্টা করবো। এছাড়া শিক্ষার্থীদের অধিকার আদায়েও ভূমিকা রাখবো।