মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

রৌমারীতে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা 

রৌমারীতে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং ৫হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হাসান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ১০০ গজ দক্ষিণ দিকে বিজিবি ক্যাম্পের সামনে দীর্ঘদিন ধরে সালেহা ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স বা অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে স্বত্বাধিকারী মোঃ আবু হানিফ উজ্জল কোনো লাইসেন্স দেখাতে পারেননি। তিনি লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হাসান বলেন, ডায়াগনস্টিক সেন্টারটির বৈধ লাইসেন্স না থাকায় এটি সিলগালা করা হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত এখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। জেলা প্রশাসনের নির্দেশে অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৫ মাসের জেল দেয়া হয়।

এ ছাড়া একজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন, রৌমারীতে বিভিন্ন চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের প্রচারে অতিরিক্ত মাইকিং করা হয়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ, উপজেলা (ভারপ্রাপ্ত) স্যানিটারী ইন্সপেক্টর মজিদা খাতুন, রৌমারী থানা পুলিশ এসআই আদনান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।