মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃ'ত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে পুকুরে ডুবে মারিয়া ও সাফিয়া নামে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু দুইজন হলেন একই বাড়ির মোহাম্মদ সরওয়ারের ৬ বছর বয়সী কন্যা সাফিয়া এবং তার ভাই মোহাম্মদ বেলাল উদ্দিনের একই বয়সের কন্যা মারিয়া। তারা দুজনই স্থানীয় হাজী মোশাররফ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে নামাজের পর দুই শিশু বাড়ির আশপাশে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খাবার খেয়ে তাদের খোঁজ করতে গিয়ে দেখতে পান, তারা সেখানে নেই।

পরে বাড়ির পাশের পুকুরের পাড়ে গিয়ে শিশুদের স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এরপর পুকুরে খোঁজ করে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ জানান, দুপুর ৩টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশু দুটির পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। পরিবারের সদস্যরা নামাজ ও অন্যান্য কাজে ব্যস্ত থাকার সুযোগে অগোচরে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাউজান উপজেলার জে. কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।