মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন

আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা নিতে ঢাকায় আসছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বুধবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে দলটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানাগেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চালু করা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম, নিবন্ধন ও ভোটগ্রহণ প্রক্রিয়াসহ সার্বিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে। নেপালের নির্বাচন কমিশনের দুই সদস্যের একটি টিম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বেলা ১১ টায়।

এতে নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নী কমলা কাফলে ও ইউএনডিপি’র প্রতিনিধি প্রভাত কুমার বৈঠকে অংশ নেবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন,। রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ভোট। যা মোট প্রদান করা ভোটের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে গ্রহণ করা বৈধ ভোট সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি।