মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

আমার নির্বাচনী ইস্তেহার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নির্বাচনী ইস্তেহার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। তবে রাজবাড়ীর কালুখালিতে নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে।

ইতো মধ্যে কালুখালী উপজেলা বিএনপি প্রার্থীদের তথ্য সংগ্রহের দলীয় ফর্ম বিতরণ শুরু করেছে, প্রার্থীরা মাঠে ময়দানে উঠান বৈঠক, মোটর শোভাযাত্রা, পথসভা, লিফলেট বিতরণ,জনসভা করে চলছে।

প্রার্থী ও তার কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় গিয়ে দিচ্ছেন ভোটারদের নানান প্রতিশ্রুতি। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এ অঞ্চলের মানুষের মধ্যে নির্বাচনী আমেজ পুরোদমে লেগেছে, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই কে হবেন আগামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ নিয়ে চলছে জল্পনা কল্পনা তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪নং মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিয়া।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহজালাল মিয়ার নাম বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা ও গণসংযোগের খবর পাওয়া যাচ্ছে।

চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়ার সাথে একান্ত আলাপ চারিতায় তিনি বলেন আমি চেয়ারম্যান নয় এলাকার মানুষের সেবক হতে চাই।

চেয়ারম্যান হয়ে হয়তো আমি অনেক কিছু বদলে দিতে পারব না, আমার নিজের কোন নির্বাচনী ইস্তেহার আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণধার তারেক রহমান ঘোষিত ৩১ দফায় আমার নির্বাচনী ইস্তেহার। জনগনের বৈধ চাহিদা পুরন করায় আমার নির্বাচনি ইস্তেহার ৩১ দফা বাস্তবায়নে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব, এখনো তা করে যাচ্ছি।

এলাকার মানুষ আমাকে যদি বেছে নেন আমি আমার সবটুকু দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব। দল যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব, দলের সিদ্ধান্তের বাইরে আমার কোন পথ চলা নেই, দল আমাকে মনোনয়ন দিলে আগামী দিনে রাজবাড়ী -২ তথা পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার মানুষের প্রিয় মানুষ আমার রাজনৈতিক অভিভাবক রাজবাড়ী জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক বিপুল ভোটে বিজয়ী আমার নেতা মো: হারুন অর রশিদ এমপি, তার দিক নির্দেশনায় কাজ করে যাব।

আপনারা জানেন এমপি হারুন অর রশিদ এমন একজন মানুষ মঞ্চে বসে বড় বড় কথা বলেন না সাধারণ মানুষের কাতারে থাকেন সাধারণ মানুষের মধ্যে বসেন নির্বাচনের আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনি, তার নির্দেশনা তার আদর্শ অনুকরণ করেই আমার পথ চলা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন খাদেম হয়ে আমার প্রিয় মাজবাড়ি ইউনিয়ন বাসীদের সেবা করতে পারি।