সংস্করণ
06 October 2026
06 October 2026
অন্যান্য
বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘বাংলা একাডেমি ফন্ট’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’ অধীনে প্রস্তুতকৃত ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়।
এ সময় ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’-এর পক্ষে প্রকল্প পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেযজ্ঞ মামুন অর রশীদ এবং প্রকাশনা বিশেষজ্ঞ শহীদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি ফন্ট’-এর নমুনা হস্তান্তর করেন।
