সংস্করণ
07 October 2026
07 October 2026
অন্যান্য
রাজবাড়ীর পাংশায় নসিমন চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় অবৈধ নসিমন গাড়ির চাপায় নূর ইসলাম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে শিশুটির নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম চরঝিকড়ী গ্রামের গোলাপ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঘাতক নসিমন চালক গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
