মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 08 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 October 2026
অন্যান্য

বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের প্রাইভেটকার ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত এক

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

পুলিশ জানায়, গাজী টেলিভিশনের স্টিকার বা লোগো সংবলিত একটি প্রাইভেটকার গৌরীচন্না এলাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে কারটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তাওহিদুল। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাবলু নামের একজনের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত তাওহিদুলের বাড়ি বরগুনা সদরের বদরখালী এলাকায়। আবু শাহদাত হাসনাইন পারভেজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বরগুনা সদর থানা জানান ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।