মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 08 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 October 2026
অন্যান্য

যশোরে বোমাবাজি মামলার আসামি লাদেন গ্রেপ্তার

যশোর শহরের খড়কিতে বোমাবাজির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খড়কি হাজামপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাতে খড়কি হাজামপাড়ার বিএনপি অফিস সংলগ্ন মেহেদী হাসানের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৫ অক্টোবর খড়কি দক্ষিণপাড়ার ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সানি, সাকিব ও তৌফিক।

মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে লাদেনকে গ্রেপ্তার করেন। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।