মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 08 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 October 2026
অন্যান্য

জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু

জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে মেলার উদ্বোধন করা হয়।

জামালপুরের মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জের নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল আলম রাসেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পণ্যের স্টলের পাশাপাশি শিশুদের জন্য রাইডের ব্যবস্থা রয়েছে। এ ধরনের মেলার মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সৃষ্টির সুযোগ তৈরি হয়।

মেলায় জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে অর্ধশতাধিক স্টল অংশ নিয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।