মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 23 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 October 2026
অন্যান্য

শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো আটক ২

যশোরের শার্শায় পুলিশের চলমান অভিযানে নাশকতা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশ আটক করেছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে আমিনুর রহমান (৪১) ও ডিহি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মহিন ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দিকে বুধবার রাতে বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আমিনুর রহমানকে আটক করা হয়। একই দিন রাতে দিকে গোপীনাথপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে মহিন ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আমিনুর রহমান বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

শার্শা থানা পুলিশ জানায়, আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে (৮ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।