মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 October 2026
অন্যান্য

প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের চালু করা আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন ভবনে দু'দিন অভিজ্ঞতাগ্রহণ কার্যক্রম শেষে এমন মন্তব্য করেন নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।

তিনি বলেন, প্রবাসী ভোটাধিকার)-এর বিষয়ে বলতে গেলে, আইডিইএ (IDEA) সার্ভিসেসের ওসিভি ধারণা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। বাংলাদেশ কমিশনের এই সফল উদ্যোগটি একটি উল্লেখযোগ্য মাইলফলক; যা বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সমগ্র বিশ্বের নির্বাচনী প্রক্রিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। আমি শুনছি যে বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছ থেকে শিখছে, যাতে তারা তাদের নিজেদের দেশে এই প্রক্রিয়াটি আরও কীভাবে এগিয়ে নিতে পারে সে সম্পর্কে জানতে পারে। তাই আমরা সামনের দিকে আরও অনেক কিছুর প্রত্যাশা করছি।

আপনারা কি আপনাদের জাতীয় নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করতে চান-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই! তবে আমরা এখনো গবেষণার পর্যায়ে রয়েছি যে আমাদের দেশের প্রেক্ষাপট ও পটভূমি অনুযায়ী কোন পদ্ধতি ব্যবহার করা উচিত।

তিনি আরো বলেন, ওসিভি-র বাংলাদেশের এই মডেলটি খুবই গ্রহণযোগ্য বা সন্তোষজনক। তবে এ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেবল আমরা একা নই, সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে।

ত্রয়োদস জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের প্রচলণ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে বসবাসরত প্রবাসীদের জন্য এই ব্যবস্থা করা হয়। দেশের ভেতরে যারা নির্বাচিত দায়িত্বে থাকেন, সরকারি চাকরিজীবি ও কয়েদীদের এই সুযোগ দেওয়া হয়। আর দেশের বাইরে বসবাসরত প্রবাসীরাও পান এই সুযোগ। এজন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরি করে ইসি। এতে নিবন্ধন করলেই ফিরতি খামসহ ভোটারের ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেওয়া হয়। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খাম নিকটস্ত পোস্টবক্সে জমা দিলেই তা পৌঁছে যায় সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার হাতে।

নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি টিম পুরো প্রক্রিয়াটি নিয়েই দু'দিন অভিজ্ঞতা জেনে নেয়।