মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 October 2026
অন্যান্য

সরিষাবাড়ীতে আগুনে দিনমজুর দম্পতির স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর দম্পতির স্বপ্ন পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকার দিনমজুর চাঁন মিয়া ও স্ত্রী ছমী বেগমএর ৪টি ষাঁড় গরু নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখছিলেন।

গোয়ালঘরে গরুর পাশাপাশি রান্নার লাকড়ি রাখা ছিল। বৃহস্পতিবার ভোররাতে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের অগ্নিদগ্ধ হয়ে ৪টি গরুই ঘটনাস্থলেই মারা যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও সবকিছু মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। গরু রক্ষা করতে গিয়ে গৃহিনী ছমী বেগমের হাত পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অত্যন্ত অসহায়। চাঁন মিয়া দিনমজুরের কাজ করেন এবং ছমী বেগম মানুষের বাড়িতে কাজ করে দিন যাপন করেন। খুব কষ্ট করে চরাঞ্চল থেকে ঘাস কেটে এনে তারা গরুগুলোকে লালন-পালন করছিলেন। তবে নিজের শারীরিক আঘাত ভুলে তিনি এখন সর্বস্ব হারিয়ে গরুগুলোর জন্য হাউমাউ করে কাঁদছেন। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নিঃস্ব হয়ে পড়া পরিবারটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রনি মিয়া বলেন, "পরিবারটি খুবই অসহায় ও দরিদ্র। হঠাৎ এই দুর্ঘটনায় তারা একেবারেই পথে বসে গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে এই পরিবারটিকে আর্থিক ও মানবিক সাহায্য-সহযোগিতা প্রদান করা অত্যন্ত প্রয়োজন।"