মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 October 2026
অন্যান্য

চার খুনের ঘটনায় জব্দ আলামতে মিলল চাঞ্চল্যকর তথ্য, জানাল সিআইডি

রংপুরের আলোচিত চার খুনের ঘটনায় জব্দ করা বিভিন্ন আলামতে গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির রংপুর অফিসের বিশেষ পুলিশ সুপার সুমিত চৌধুরী।

তিনি জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা ৩৫টি আলামতের মধ্যে কামড়ানো খেজুর, খেজুরের বিচি, শসা এবং সিগারেটের অবশিষ্টাংশে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ’র মিল পাওয়া গেছে। পরীক্ষায় ওই আলামতগুলোতে কেবল দুইজন পুরুষের উপস্থিতির প্রমাণ মিলেছে। ফলে এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করছে সিআইডি।

সিআইডি সূত্র জানায়, এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ২০ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত তিন দফায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় কয়েকটি আলামতে পুরুষ মানুষের ডিএনএ শনাক্ত হওয়ার পর দুই আসামির নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখা হয়।

উল্লেখ্য, গত ২১ আগস্ট ভোরে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাসায় খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী।

ঘটনার পর পুলিশ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।