মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 October 2026
অন্যান্য

বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বুড়ার বাজার এলাকার আ. মজিদের পুত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর আঠারোচূড়া বিলে বর্শি নিয়ে মাছ শিকার করতে যান সাইফুল ইসলাম। পরে দুপুরের দিকে আকষ্মিক ঝড়োবৃষ্টিতে বজ্রাক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

প্রতিবেশী হাসমত আলী বলেন,সাইফুল ইসলাম পেশায় ভ্যান চালক ছিলেন। হতদরিদ্র হলেও মাছ ধরা তার নেশা ছিল। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ও ৪ বছর বয়সি ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি আরও অসহায় হয়ে পড়লো। এদিকে নিহের লাশ বাড়িতে আনার পরপরই স্বজনদের কান্নায় পুড়ো গ্রাম স্তব্ধ হয়ে যায়।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, এবিষয়ে খোঁজ নিয়ে নিহতের পরিবারকে সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।