মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 October 2026
অন্যান্য

নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করেছে নোবিপ্রবি ছাত্রদলের একাংশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নীলদীঘির জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক জলাশয়কে সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তাঁরা।

নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর হোসেন বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। মৎস্যসম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো কর্মসূচির মাধ্যমে আমরা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করতে চাই।”

নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান বলেন, “নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে আমরা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অভিভাবক তারেক রহমানের অনুপ্রেরণায় এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আমাদের এ উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে আমরা এ কর্মসূচি পালন করছি।”

কর্মসূচিতে নোবিপ্রবি ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।