মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 October 2026
অন্যান্য

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর দম্পতির পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুলঘাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুর দম্পতির চারটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দিনমজুর চাঁন মিয়া ও তার স্ত্রী ছমী বেগম অত্যন্ত অভাবের সংসারেও চারটি ষাঁড় গরু লালন-পালন করে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন। চরাঞ্চল থেকে ঘাস সংগ্রহ করে তারা গরুগুলোকে বড় করছিলেন। বৃহস্পতিবার ভোররাতে মশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই চারটি গরুই পুড়ে মারা যায়।

সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।