মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 October 2026
অন্যান্য

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২ হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আবারো ২৫২ জনকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা জুড়ে কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে—এমন চিহ্নিত স্থানগুলোতে পুলিশের একাধিক ইউনিট একযোগে অভিযান চালায়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন। উল্লেখ্য, কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ দিনে ছয় দফায় অভিযান চালিয়ে মোট ২ হাজার ২৯১ জন সন্দেহভাজন কিশোর-তরুণকে আটক করেছে কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনী।