সংস্করণ
09 October 2026
09 October 2026
অন্যান্য
ভাঙ্গায় ১৮০০ পিস ইয়াবাসহ বাসের যাত্রী আটক

ফরিদপুরের ভাঙ্গায় একটি গণপরিবহনে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলার বগাইল টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিশের একটি দল বগাইল টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় 'হামদান পরিবহন' নামের একটি বাসে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
