মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 10 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 October 2026
অন্যান্য

জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় জীবননগর থানা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

ফাইনালে মুখোমুখি হয় আলমডাঙ্গা স্পোর্টিং ক্লাব ও খুলনা সান স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে আলমডাঙ্গা স্পোর্টিং ক্লাব।

খেলায় আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ও ওসি (তদন্ত) মোহাম্মদ আতিয়ার রহমান। এ ছাড়া জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা আমির মো. সাজিদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।