09 October 2026
জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

মৌলভীবাজার জেলার জুড়ীতে জটিল হৃদরোগে আক্রান্ত ১০ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের চিকিৎসায় ৩ লাখ ১৬ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন ‘জুড়ী সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউএসএ ইনক.’।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জুড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ-সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মরিয়মের পক্ষে তার মামা মনির আলীর হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
অনুদান প্রদানকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া মাস্টার, ভবানীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক রুসমত আলম, সদস্য সচিব মামুনুর রশীদ, উপদেষ্টা আবুল ফজল, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, ভবানীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক আহ্বায়ক এম এ মোহিন মহসীনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
মরিয়ম জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর (চাক্কাটিলা) গ্রামের বাদাম বিক্রেতা নুরুজ্জামানের মেয়ে। দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগে ভুগছে শিশুটি। বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা চলছে।
দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব না হওয়ায় মরিয়মের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত জুড়ীবাসীর সংগঠনটি।
