মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 15 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 October 2026
অন্যান্য

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু মারা গেছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। তিনি বলেন, ‘শাহজাহান সাজু ছিলেন একজন খাঁটি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। তাঁর দেশপ্রেম এবং জনসেবা আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুর একজন জনবান্ধব নেতাকে হারাল।’ এমপি রবিউল আওয়াল লাভলু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আজ বিকেল তিনটায় মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।