মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 16 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 October 2026
অন্যান্য

অক্টোবরের প্রথম ১০ দিনে ১২ হাজার ১৭৭ কোটি টাকা রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ১৭৭ কোটি টাকা।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে ৯৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর—এই তিন দিনেই এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে দেশে ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরের প্রথম ১০ দিনে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৩ কোটি ডলার।

এ হিসাবে অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩ শতাংশ।