মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 13 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 October 2026
অন্যান্য

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী

শিক্ষাক্ষেত্রে অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ফলাফলের ভিত্তিতে তাঁদের মনোনীত করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তালিকায় সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ১১ জন, ২০২০ শিক্ষাবর্ষের ১০ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ১১ জন রয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন—আরবি বিভাগের মুহি উদ্দিন, পরিসংখ্যান বিভাগের মো. মুদাসসির হোসাইন আকিব, আইন বিভাগের আবদুর রহমান মজুমদার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. আকিদুর রহমান, অর্থনীতি বিভাগের শেখ আতিয়া ইসলাম, ফার্মেসি বিভাগের ফারিয়া তাসনিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্বপ্নিল সায়ন সাহা, সমুদ্রবিজ্ঞান বিভাগের জারিন তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শায়ান শাহরিয়ার, শিল্পকলার ইতিহাস বিভাগের এশিতা সারমিন সায়মা এবং চিকিৎসাবিজ্ঞান বিভাগের দেবলীনা সরকার মেধা।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন আরবি বিভাগের আবদুল্লাহ মাহমুদ নাজিব, আইন বিভাগের তাহসিন লুবাবা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. আসিফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মারুফ হাসান রুমি, ফার্মেসি বিভাগের নাজিফা তাবাসসুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তানভীর আলম, সমুদ্রবিজ্ঞান বিভাগের মোছা. তানিয়া আলিম শম্পা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শেখ সুনজিদ আহমেদ, গ্রাফিক ডিজাইন বিভাগের ইমরান হাসাম এবং চিকিৎসাবিজ্ঞান বিভাগের মাইশা মালিহা।

অন্যদিকে, ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন—নৃত্যকলা বিভাগের জবা রানী বিশ্বাস, ফলিত গণিত বিভাগের সাদিয়া আনজুম জুমানা, আইন বিভাগের রুবাইয়াত হাসান সাওন, ফিন্যান্স বিভাগের বিল্লাল হোসেন, অপরাধবিজ্ঞান বিভাগের নওশীন শর্মিলা ঋতু, ফার্মেসি বিভাগের রাশমিয়া নার্গিস রাইদা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারশিদ রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মিনহাজুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সামায়েতা সরকার তুলি, শিল্পকলার ইতিহাস বিভাগের জাহিদুল ইসলাম এবং চিকিৎসাবিজ্ঞান বিভাগের কাজী মো. শায়মুল রেজা।