মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 13 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 October 2026
অন্যান্য

রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলের বাসস্ট্যান্ড

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য অস্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১২ অক্টোবর) রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচল সুশৃঙ্খল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঝিলমিল প্রকল্প এলাকায় অস্থায়ী বাসস্ট্যান্ডটি স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় চলাচলকারী বাসের ব্যবস্থাপনা আরও পরিকল্পিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, বাসস্ট্যান্ডটি চালু হলে আন্তঃজেলা বাসের রাজধানীতে প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে। একই সঙ্গে বাস চলাচল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং রাজধানীর সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপি ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ বাসস্ট্যান্ড স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।