মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 13 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 October 2026
অন্যান্য

চার জাতের হাইব্রিড পেঁয়াজ বীজ নিয়ে পাংশায় কৃষক সমাবেশ

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় উন্নত ফলনশীল চার জাতের হাইব্রিড পেঁয়াজ বীজ নিয়ে কৃষক সমাবেশ করেছে ইন্টিগ্রেটেড ক্রপ সলিউশন বাংলাদেশ (ICS)। সমাবেশে কোম্পানিটির উদ্ভাবিত ভ্যালী সুপার F1, রেড ক্রাউন, ভ্যালী কিং ও হুররাম জাতের হাইব্রিড পেঁয়াজ বীজের বৈশিষ্ট্য, গুণগত মান ও ফলন নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মকর্তারা।

সমাবেশে অতিথিরা জানান, ইন্টিগ্রেটেড ক্রপ সলিউশন বাংলাদেশের উদ্ভাবিত ভ্যালী সুপার F1 জাতের পেঁয়াজ বীজ উচ্চ ফলনশীল। এ জাতের পেঁয়াজ এক কন্দবিশিষ্ট এবং সহজে ফাটে না। অধিকাংশ পেঁয়াজ চ্যাপ্টা গোলাকার আকৃতির ও আকর্ষণীয় লালচে-গোলাপি বর্ণের হয়ে থাকে। প্রতিটি পেঁয়াজের ওজন প্রায় ১২০ থেকে ১৫০ গ্রাম। এ জাতের পেঁয়াজের হেক্টরপ্রতি ফলন ৩৫ থেকে ৪০ টনের বেশি হতে পারে বলে জানান তাঁরা।

কোম্পানির কর্মকর্তারা আরও জানান, ইন্টিগ্রেটেড ক্রপ সলিউশন বাংলাদেশের পেঁয়াজ বীজ তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে প্যাকেটজাত করা হয়। এতে বীজের অঙ্কুরোদ্গমের হার ভালো থাকে বলে তাঁদের দাবি। তাঁরা বলেন, “আমাদের বীজের জার্মিনেশন অনেক ভালো। আমাদের বীজ কিনে কৃষকদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।”

সমাবেশে হাইব্রিড পেঁয়াজের উন্নত জাত, বীজের গুণগত মান ও সম্ভাব্য ফলন সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়ার পাশাপাশি মানসম্মত বীজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অসিম পালিতের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রায়হান কবির,আইসি এস কোম্পানির কর্মকর্তা শ্যামল চন্দ্র,ইকবাল বাহার,তানভীর হাসান,হাসানুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার মন্ডল প্রমুখ।