মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 15 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 October 2026
অন্যান্য

গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মঞ্জুরুল মোর্শেদ।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নবাব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব মোঃ আরিফুল ইসলাম, গোপালপুর থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বিভিন্ন উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন। বক্তারা নিজ নিজ ঘর ও এলাকা থেকে সচেতনতা শুরুর মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল ও নিরাপদ দেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।