মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 15 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 October 2026
অন্যান্য

বরগুনায় মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের সদস্য আটক

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে আটক করে ভুক্তভোগীর খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে বরগুনা পুলিশ সুপারের হলরুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সোমবার রাতে সদর উপজেলার গৌরিচন্না ও কেওড়াবুনিয় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরিচন্নার পশ্চিম ধূপতি এলাকা থেকে ২১ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি ব্যাটারিচালিত মিশুকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। কেওড়াবুনিয়ার জাকিরতবক এলাকায় চেকপোস্টে ১ দশমিক ৯ কেজি গাঁজা, ৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়। একই এলাকায় পৃথক অভিযানে গাঁজাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে আটক করে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় বরগুনা থানায় মামলা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন, খন্দকার আশফাকুজ্জামান ও ইশতিয়াক আহমেদের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, মাদক, ব্ল্যাকমেইলিং ও প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। প্রয়োজনে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।